ট্রাফিক সার্জেন্টদের আরামের ব্যবস্থার করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

ট্রাফিক সার্জেন্টদের আরামের ব্যবস্থার করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০২/২০২৪ ০২:৫৪:৫৫ পূর্বাহ্ন

ট্রাফিক সার্জেন্টদের আরামের ব্যবস্থার করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর


ট্রাফিক সার্জেন্টরা রাস্তায় ভয়ানক অসুবিধায় থাকেন, তাদের একটু আরামের ব্যবস্থা করতে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সুধী সমাবেশ ও আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ৫০টি থানা, ৩৪ হাজার জনবল নিয়ে ঢাকায় বসবাস করা নগরবাসীর নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশ পুলিশের মোট জনবল দুই লাখ ১০ হাজারের বেশি। প্রতিটি পুলিশ ৮২৫ জন মানুষকে নিরাপত্তা দিচ্ছে।  

তিনি বলেন, জঙ্গিবাদের উত্থান হয়েছিলো, সেজন্য আমরা কাউন্টার টেরোরিজম ইউনিট গঠন করেছিলাম। আমরা সাইবার ইউনিট তৈরি করেছিলাম, ভিক্টিম সাপোর্ট সেন্টার গড়ে তুলেছিলাম, আমরা ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক ইউনিট করেছি, যা ডিএমপির কমিশনারের অধীনে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বিশ বছর আগে পুলিশের কথা যদি চিন্তা করি,সেই সময় মানুষ পুলিশকে ভয় পেতো।  আজকে কিন্তু পুলিশের ওপর আস্থা-বিশ্বাস রাখছে। কোনো প্রয়োজন হলে মানুষ পুলিশের কাছে যাচ্ছে।

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের কাছে দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের কাছে (দুই মেয়র) জোর দাবি জানাবো, আমাদের ট্রাফিক আমাদের সার্জেন্টরা ভয়ানক অসুবিধায় থাকেন, তাদের বিশ্রামের ব্যবস্থা করে দেওয়ার আহ্বান রাখছি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা