জনসেবামূলক যে কোনো কাজে কমিউনিকেশন গুরুত্বপূর্ণ: ডা. দীপু মনি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

জনসেবামূলক যে কোনো কাজে কমিউনিকেশন গুরুত্বপূর্ণ: ডা. দীপু মনি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৪ ১২:১৫:৩৫ অপরাহ্ন

জনসেবামূলক যে কোনো কাজে কমিউনিকেশন গুরুত্বপূর্ণ: ডা. দীপু মনি

ছবি: সংগৃহীত


দেশের কল্যাণে স্বেচ্ছাসেবী কার্যক্রমকে উৎসাহিত করতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিলে প্রথম ডেভেলপমেন্ট কমিউনিকেশন কনক্লেভ-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনসেবামূলক যে কোনো কাজে কমিউনিকেশন গুরুত্বপূর্ণ। মানুষের মনের ভাব বোঝার সঙ্গে সঙ্গে তাদের জন্য আমরা কী করতে চাই, তা বোঝাতে উন্নয়ন যোগাযোগ প্রয়োজন। মানুষের আচরণগত পরিবর্তন আনার জন্য ও সমাজে পরিবর্তন আনার জন্য যোগাযোগ প্রয়োজন।

মন্ত্রী জনসংখ্যার বিস্ফোরণ ঠেকাতে, বিভিন্ন কমিউনিটি রোগের বিস্তার রোধ ও স্বাস্থ্য সচেতনতা তৈরিতে যোগাযোগের সফলতার কথা উল্লেখ করে বলেন, সমাজের বিভিন্ন ট্যাবু, কুসংস্কার ভাঙতে ও সচেতনতা তৈরিতে উন্নয়ন যোগাযোগ ভূমিকা রাখছে। মন্ত্রী উন্নয়ন যোগাযোগকে স্মার্ট বাংলাদেশ গঠনের কাজে ব্যবহার করার জন্য পেশাজীবীদের আহ্বান জানান।

অনুষ্ঠানে কেয়ার-এর কান্ট্রি ডিরেক্টর রমেশ সিং ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর কাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা