মিয়ানমারের যেই আসবে, তাকে আবদ্ধ করে ফেরত পাঠাব: স্বরাষ্ট্রমন্ত্রী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

মিয়ানমারের যেই আসবে, তাকে আবদ্ধ করে ফেরত পাঠাব: স্বরাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৪ ০৪:৩৪:৪৩ পূর্বাহ্ন

মিয়ানমারের যেই আসবে, তাকে আবদ্ধ করে ফেরত পাঠাব: স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমারের পুলিশ আত্মরক্ষার্থে বাংলাদেশে ঢুকেছে, যুদ্ধের জন্য না। কারণ যুদ্ধ চলছে, গোলাগুলি চলছে। তবে এখানে কারও আসা উচিত হবে না। যেই আসবে, তাকে আবদ্ধ করে মিয়ানমারে পাঠিয়ে দেব।

রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, তারা(মিয়ানমারের পুলিশ) অস্ত্র হাতে ঢুকেছিল। তারা আত্মরক্ষার্থে এখানে ঢুকেছে। এটা হতেই পারে। মুক্তিযুদ্ধের সময় আমরা যখন ভারতে ঢুকে পড়েছিলাম, মনে আছে না? আমরা একজন না, কোটি মানুষ গিয়েছিলাম। সেভাবে মিয়ানমারের সীমান্ত পুলিশ আত্মরক্ষার্থে বাংলাদেশে ঢুকেছে, যুদ্ধের জন্য না।

কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছিলেন, যদি এভাবে আত্মরক্ষার্থে ঢুকে থাকে, তাহলে জায়গা দেবেন কি না— জানতে চাইলে মন্ত্রী বলেন, সীমান্তের কাছে বর্ডার পুলিশ যারা, তারা আত্মরক্ষার্থে বাংলাদেশে ঢুকে থাকলে করণীয় কিছু থাকে না। তাদেরকে আবার ফেরত দিতে হবে। আমরা তাদের আটক রেখেছি, আবার ফেরত পাঠাব।

রোহিঙ্গাদের আর প্রবেশ করতে দেওয়া হবে কি না— জানতে চাইলে তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত একটিই— সীমান্তে এখন যুদ্ধ চলছে, এখানে এখন কারও আসা উচিত হবে না। রোহিঙ্গা জনগোষ্ঠী যদি মনে করে, তাদের ওখানে যুদ্ধ হচ্ছে, তারা অন্য কোথাও যাবে; তাহলে এই মুহূর্তে আর কাউকে আমরা ঢুকতে দেব না।

মন্ত্রী আরও বলেন, মানবাধিকারের প্রশ্ন এখন আসবে না, কারণ যুদ্ধ চলছে। গোলাগুলি চলছে। এখানে কারও আসা উচিত হবে না। যেই আসবে, তাকে আবদ্ধ করে মিয়ানমারে পাঠিয়ে দেব।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা