দেশে ফের বাড়ছে করোনা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

দেশে ফের বাড়ছে করোনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৪ ০৮:৩৫:২৯ পূর্বাহ্ন

দেশে ফের বাড়ছে করোনা

ছবি: সংগৃহীত


ফের বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি। এছাড়া ২৪ ঘণ্টায় ৩২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ লাখ ৪৭ হাজার ২৯৭ জনে। এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯ হাজার ৪৮২ জনের মৃত্যু হয়েছে।

করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৫১০ জন। সারা দেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩২টি।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা