জাতীয় সংসদের ১২টি স্থায়ী কমিটি গঠন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

জাতীয় সংসদের ১২টি স্থায়ী কমিটি গঠন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৪ ০৯:০০:২৭ পূর্বাহ্ন

জাতীয় সংসদের ১২টি স্থায়ী কমিটি গঠন

ছবি: সংগৃহীত


দ্বাদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। রোববার (০৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে কমিটিগুলো গঠন করা হয়। এর মধ্যে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সভাপতি করে কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

সংসদ নেতা শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কমিটি গঠন সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূর ই আলম চৌধুরী। পরে কণ্ঠ ভোটে প্রস্তাব পাস হয়। এর মধ্যে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। পাশাপাশি, সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি হয়েছেন আবুল কালাম আজাদ।

অনুমতি হিসেব সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে এ বি তাজুল ইসলামকে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মো. সাদিক। মহিবুর রহমান মানিককে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি এবং গোলাম দস্তগীর গাজীকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাজ্জাদুল হাসান এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু। পাশাপাশি, শফিকুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, শাহজাহান খানকে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং নূর ই আলম চৌধুরীকে সংসদ কমিটির সভাপতি করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা