বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে অস্বস্তি কেটে গেছে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে অস্বস্তি কেটে গেছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০২/২০২৪ ০৪:২১:৪২ পূর্বাহ্ন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে অস্বস্তি কেটে গেছে


বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে যে অস্বস্তি বিরাজ করছিল তা কেটে গেছে ব‌লে মন্তব্য কর‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ব্রা‌সেলস সফর শে‌ষে সোমবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনায় এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়ে বাংলাদেশে অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই চিঠির পর সম্পর্কে আর অস্বস্তি থাকতে পারে না।

ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্ক আরও শক্তিশালী হবে জা‌নি‌য়ে হাছান মাহমুদ ব‌লেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। দেশটির প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি, বৈশ্বিক স্বাস্থ্য, রোহিঙ্গাসহ একাধিক ইস্যুতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা