ইসলামবিদ্বেষী শিক্ষা কারিকুলাম বরদাশত করা হবে না
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

ইসলামবিদ্বেষী শিক্ষা কারিকুলাম বরদাশত করা হবে না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০২/২০২৪ ০৪:৩৮:৫২ পূর্বাহ্ন

ইসলামবিদ্বেষী শিক্ষা কারিকুলাম বরদাশত করা হবে না

ফাইল ছবি


ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মুহাম্মদ আশরাফ আলী আকন বলেছেন, দেশের সরকার এবং রাষ্ট্র আওয়ামী লীগের নিকট অনিরাপদ। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হলেও এদেশের মানুষ সেক্যুলার শাসন দ্বারা প্রভাবিত। ফলে এদেশের বোধ বিশ্বাস ও সংস্কৃতির খেলাফ অনেক কর্মপন্থা ও কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ইসলাম বিদ্বেষী শিক্ষা কারিকুলম এদেশে বরদশত করা হবে না। সকল স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

রাজধানীর পুরানা পল্টনস্থ বাংলাদেশ ফটোজার্নালিস্ট মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি এইচ এম কাওছার মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইফ মুহাম্মাদ আলাউদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম, হাফেজ মাওলানা নুরুল করিম আকরাম, ইউসুফ আহমাদ মানসুর, মো. কায়েস উদ্দিন, মো. ওমর ফারুক, ইঞ্জনিয়ার জোবায়ের আহমেদ, হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন `সরকার কারচুপির নির্বাচন ঢাকতে বিকৃত ও জাতি বিধ্বংসী ট্রান্সজেন্ডার ইস্যু প্রমোট করছে। এদেশের মানুষ তাদের ক্ষমা করবেনা। যদি সরকার মানুষের ভাতের ও ভোটের অধিকার ফিরিয়ে না দেয় তাহলে প্রতিরোধ আন্দোলনের দাবানল এই ঢাকা মহানগর দক্ষিণ থেকেই ফুঁসে উঠবে।

ইউসুফ আহমাদ মানসুর বলেন, রাষ্ট্রের শিক্ষা-সংস্কৃতি এখন আর আমাদের অধীনে নেই। তাই এর দ্বায় সরকার ও সংশ্লিষ্ট মহলকে নিতে হবে। জাতির জন্য এক সুন্দর, যুগোপযোগী, বিজ্ঞানভিত্তিক শিক্ষা কাঠামো ও সিলেবাস প্রণয়ন করে নিজেদের বোধোদয়ের প্রমাণ দিতে হবে।

সম্মেলন শেষে মুহাম্মাদ আব্দুর রহমানকে সভাপতি,সাইফ মুহাম্মাদ আলাউদ্দিনকে সহ-সভাপতি, মুহাম্মাদ আরিয়ান ইমনকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণের ২০২৪ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

কর্মসূচি : ‘জাতীয় বহুমুখি সংকট ও নিরসনকল্পে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় আগামী ৭ ফেব্রুয়ারি সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির হল রুমে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা