দি‌ল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

দি‌ল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৪ ১২:১০:৫১ অপরাহ্ন

দি‌ল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী


ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে তিন দিনের দ্বিপক্ষীয় সফরে বুধবার (৭ ফেব্রুয়ারি) ভোরে নয়াদি‌ল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দিল্লি বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান এবং উজবেকিস্তানে ভারতের মনোনীত রাষ্ট্রদূত স্মিতা পন্ত।দিল্লি সফরে ড. হাছান ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং নিরাপত্তা উপদেষ্টার স‌ঙ্গে বৈঠক কর‌বেন। সং‌শ্লিষ্ট বৈঠকগু‌লো‌তে দুই দে‌শের দ্বিপক্ষীয় বি‌ভিন্ন ইস্যু নি‌য়ে আলোচনার কথা রয়েছে।

কূট‌নৈ‌তিক সূত্র গু‌লো বল‌ছে, পররাষ্ট্রমন্ত্রীর সফ‌রে বাংলা‌দে‌শ ও ভার‌তের মধ্যে দ্বিপক্ষীয় ইস্যুতে সহ‌যো‌গিতা, ব্যবসা, বা‌ণিজ্য, যোগা‌যোগ, নিরাপত্তা ইস্যু, তিন্তাসহ ছয়‌টি অ‌ভিন্ন নদীর পা‌নি বণ্টন ইস্যু, সীমান্ত হত্যা, রো‌হিঙ্গা ইস্যুসহ আঞ্চ‌লিক ও আন্তর্জা‌তিক বিষ‌য়ে আলোচনা কথা রয়েছে।

এদিকে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিফ্রিংয়ে মন্ত্রী জানান, দিল্লি সফরে মিয়ানমা‌রের চলমান প‌রি‌স্থি‌তি তু‌লে ধরবেন তি‌নি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা