আইন মন্ত্রীর পদত্যাগ দাবি সাংবাদিকদের
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

আইন মন্ত্রীর পদত্যাগ দাবি সাংবাদিকদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১/০২/২০২৪ ১২:৪৭:০১ অপরাহ্ন

আইন মন্ত্রীর পদত্যাগ দাবি সাংবাদিকদের

ছবি : সংগৃহীত


সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় সঠিকভাবে দোষী নির্ণয়ে তদন্তের জন্য ‘প্রয়োজনে ৫০ বছর সময় দিতে হবে’ আইন মন্ত্রী আনিসুল হক এমন বক্তব্য দেয়ায় তার পদত্যাগ দাবি করেছেন সাংবাদিক নেতারা। 

রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে সংগঠনটি আয়োজিত সাগর-রুনির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশের শুরুতে বক্তারা এ দাবি জানান। 

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন। এরপর গত ১২ বছর ধরে এই হত্যার বিচারের দাবিতে আন্দোলন করে আসছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। 

সাগর রুনি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় ১০৫ বার পিছিয়েছে । আগামী ২৭ ফেব্রুয়ারি আবারো দিন ধার্য করা হয়েছে। গত ২ ফেব্রুয়ারি আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় সঠিকভাবে দোষী নির্ণয়ে তদন্তের জন্য প্রয়োজনে ৫০ বছর সময় দিতে হবে। অথচ, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

বিক্ষোভ সমাবেশে অংশ নেয়া নেতারা বলছেন, সরকারের বার বার আশ্বাসের পরও মামলার কোনো চার্জশিট আসছে না। এ হত্যার বিচারে সরকারে ব্যর্থতা, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা মেনে নিতে পারিনা। বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থা দায়িত্ব নিলেও এই মামলার সুরুহা করতে পারছে না। মন্ত্রীর পদত্যাগ দাবি করেন তার।  

ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক সিনিয়র খালিদ সাইফুল্লাহ পরিচালনায় সভাপতি সৈদয় শুকুর আলী শুভর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক মহি উদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দফতর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, কল্যান সম্পাদক তানভীর আহমেদ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা