সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী যারা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী যারা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০২/২০২৪ ০৭:২৫:১০ পূর্বাহ্ন

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী যারা

ছবি: সংগৃহীত


দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে সাড়ে ৫টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গণভবনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়।

ঢাকা বিভাগ:

ঢাকা থেকে সানজিদা খানম, শবনম জাহান, পারুল আক্তার, সাবেরা বেগম, অণিমা মুক্তি গোমেজ, নাহিদ ইজহার খান, শাহিদা তারেখ দীপ্তি, শেখ আনারকলি পুতুল ও হাসিনা বারী চৌধুরী, নরসিংদী ফরিদা ইয়াসমিন ও মাসুদা সিদ্দিক রোজী, গাজীপুর মেহের আফরোজ চুমকি, টাঙ্গাইল থেকে তারানা হালিম, বেগম শামসুন্নাহার ও অপরাজিতা হক, গোপালগঞ্জ থেকে নাজমা আক্তার ও বেদুরা আহমেদ সালাম, মুন্সীগঞ্জ ফজিলাতুন্নেছা ও ফরিদপুর ঝর্ণা হাসান প্রমুখ।

চট্টগ্রাম বিভাগ:

চট্টগ্রাম থেকে দিলারা ইউসুফ, ওয়াশিকা সিদ্দিক আয়েশা ও শামীমা হারুন, নোয়াখালী থেকে কানন আরা বেগম (১৪ দলীয় জোট) ও ফরিদা খানম, কুমিল্লা অ্যারোমা দত্ত, লক্ষ্মীপুর ফরিদুন্নাহার লাইলী ও আসাবুন্নেছা, রাঙ্গামাটি থেকে ডরোথী তঞ্চঙ্গ্যা।

রাজশাহী বিভাগ:

জয়পুরহাট থেকে ডা. রোকেয়া সুলতানা ও মাহফুজা সুলতানা মলি, নাটোর কোহেলি কুদ্দুস, চাঁপাইনবাবগঞ্জ জেবিন মাহমুদ।

রংপুর বিভাগ:

রংপুর থেকে নাসিমা জামান ববি, পঞ্চগড় থেকে রেজিয়া ইসলাম, ঠাকুরগাঁও দ্রৌপদী দেবী আগরওয়াল, নীলফামারী মোসাম্মৎ আশিকা সুলতানা।

খুলনা বিভাগ:

খুলনা থেকে রুনু রেজা ও বেগম মুন্নুজান সুফিয়ান, বাগেরহাট ফরিদা আক্তার বানু, সাতক্ষীরা লাইলা পারভীন, ঝিনাইদহ পারভীন জামান কল্পনা।

বরিশাল বিভাগ:

বরিশাল থেকে শাম্মী আহমেদ, বরগুনা মোসাম্মৎ ফারজানা সুমি, ভোলা খালেদা বাহার বিউটি, পটুয়াখালী নাজনীন নাহার রশি।

ময়মনসিংহ বিভাগ:

ময়মনসিংহ থেকে উম্মে ফারজানা সাত্তার, নেত্রকোণা নাদিয়া বিনতে আমিন।

সিলেট বিভাগ:

সিলেট থেকে অরুণা চক্রবর্তী।

এদের মধ্যে নোয়াখালীর কানন আরা বেগমকে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে নেওয়া হয়েছে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। ৪৮টি আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ১৫৪৯জন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডাকেন সাক্ষাতের জন্য। বুধবার সকালে সাক্ষাত শেষে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ড বসে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা