হোয়াইটওয়াশ এড়াতে যেমন হতে পারে টাইগারদের একাদশ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১৮ PM

হোয়াইটওয়াশ এড়াতে যেমন হতে পারে টাইগারদের একাদশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৩ ১২:০৫:৩৯ PM

হোয়াইটওয়াশ এড়াতে যেমন হতে পারে টাইগারদের একাদশ

ছবি সংগৃহীত


বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর আফগানদের লক্ষ্য আরো বড়। রশিদ খানের দল এখন মনস্থির করেছে টাইগারদের হোয়াইটওয়াশ করার দিকে। অন্যদিকে সাকিব আল হাসানদের টার্গেট থাকবে সিরিজের শেষ ম্যাচ জিতে এই ক্লিন সুইপ থেকে নিজেদের রক্ষা করা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়। দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে আফগানদের প্রধান কোচ জনাথন ট্রট জানিয়েছিলেন, ৩-০ ব্যবধানেই জিততে চান সিরিজ। আর এমন লজ্জাজনক হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের একাদশ থাকছে দুয়েকটা পরিবর্তন!

গেল ম্যাচের মতো শেষ ম্যাচেও ওপেনিংয়ে দেখা যাবে নাঈম শেখ এবং লিটন দাসকে। শেষ ম্যাচে ১৩ রান করে ফিরে যাওয়া নাঈমের উপর এ ম্যাচেও আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। নাম্বার থ্রিতে নাজমুল হোসেন শান্ত, চারে সাকিব আল হাসান। পাঁচে এবং ছয়ে যথারীতি তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম।

নাম্বার সেভেন নিয়ে এখনো সবার আস্থার জায়গা পুরোপুরি ফিট হয়নি। বর্তমানে এই পজিশনে ব্যাট করা আফিফ হোসেনও পাচ্ছেন না রান। গেল ম্যাচে ফিরেছিলেন গোল্ডেন ডাক করে। তবে শেষ ম্যাচেও তাকে দেখা যাবে এই পজিশনে। আটে মেহেদী হাসান মিরাজ। এবাদতের হোসেনের ইনজুরিতে দলে ফিরতে যাচ্ছেন তাসকিন আহমেদ। গুঞ্জন রয়েছে হাসান মাহমুদের জায়গা খেলবেন শরীফুল ইসলাম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান,  তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন