আমেরিকা ভিসা দেয়নি, এটা মিথ্যা : সালমান এফ রহমান
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫৫ AM

আমেরিকা ভিসা দেয়নি, এটা মিথ্যা : সালমান এফ রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৩ ০৬:১০:০৯ AM

আমেরিকা ভিসা দেয়নি, এটা মিথ্যা : সালমান এফ রহমান

ফাইল ছবি


প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আমেরিকা তাকে ভিসা দেয়নি বা দুবাই থেকে তাকে ফেরত দিয়েছে এটা মিথ্যা কথা।

মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীতে ঢাকা জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি বলেন, আমি দুবাই যাইনি, আমেরিকা তো দূরের কথা।

সালমান এফ রহমান বলেন, যারা নির্বাচন হতে দেবে না তাদের লিস্ট মার্কিন সরকারের কাছে দেবে আওয়ামী লীগ।

নির্বাচন বানচালের শক্তি বিএনপির নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে বাধা দিলে বিএনপির বিরুদ্ধেই মার্কিন ভিসানীতি কার্যকর হবে। বিএনপি গোপনে গোপনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় সরকার। তবে নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়।

দলীয় কোন্দল কমিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। সারা দেশে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে নেতাকর্মীদের বুকলেট তৈরি করে জনগণের কাছে পৌঁছে দেওয়ারও নির্দেশ দেন সালমান এফ রহমান।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে