কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে এক যুবকের আত্মহত্যা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে এক যুবকের আত্মহত্যা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ০৭:২৩:০৯ পূর্বাহ্ন

কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে এক যুবকের আত্মহত্যা

প্রতিকী ছবি


মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন।

বুধবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে ওই যুবক ঝাঁপ দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

রেলওয়ে কুলাউড়া থানার ওসি মিহির কান্তি দে জানান, জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া স্টেশন ছেড়ে যাওয়ার পর ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যুর খবর প্রত্যক্ষদর্শীরা তাদের জানান। ওই যুবকের কোনো পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি।

তিনি আরও জানান, রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। রেলওয়ে থানায় এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন