কমলগঞ্জে শিক্ষকের বিদায় সংবর্ধনা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

কমলগঞ্জে শিক্ষকের বিদায় সংবর্ধনা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ১১:৩৬:২৪ পূর্বাহ্ন

কমলগঞ্জে শিক্ষকের বিদায় সংবর্ধনা

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জ কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়েশা বেগমকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (৬ মার্চ) কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন।

অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন ৪র্থ শ্রেণির শিক্ষার্থী সাবিয়া হোসেন আনিশা। বিদায় সংবর্ধনা অনুষ্টানে কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজি কমিটির সভাপতি এডভোকেট ছানোয়ার হোসেন এর সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।

সহকারী শিক্ষক মনজুর আহমদ আজাদ মান্না’র সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখেন, এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুতদার, কমলগঞ্জ পৌর সভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন, কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাজ উদ্দিন, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মো. সালাহউদ্দিন ও স্কাউট সম্পাদক মোশাহীদ আলী, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হাজী কামাল উদ্দিন,পতনঊষার স্কুলের সাবেক প্যানেল চেয়ারম্যান নারায়ন মল্লিক, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, প্রধান শিক্ষক সালেহা মাহমুদ ও অবসরজনিত বিদায় শিক্ষক আয়েশা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য কুমড়াকাঁপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডাঃ জাবেদ হিজবুল্লাহ ও শিক্ষার্থী সনক হাজরা।

অবসর প্রাপ্ত শিক্ষকের উদ্দেশ্যে বক্তব্যে বক্তারা বলেন, ‘একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ ৩৯ বছর শিক্ষকতা করেছেন। এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নিত হয়েছে। উপজেলার মধ্যে যেকোন অনুষ্ঠানে স্কুলটা যাতে হয় সে জন্য তিনি সহযোগীতা করতেন সকল শিক্ষকদের। শিক্ষার যে পরিবেশ প্রয়োজন তার জন্য তিনি আপ্রান চেষ্টা করতে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।

পরে অবসর প্রাপ্ত শিক্ষক আয়েশা বেগমকে, সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা বিভিন্ন উপহার প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। তাছাড়া বিদায়ী শিক্ষকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন