কুইক রেন্টালের কারণে সরকার বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়াচ্ছে : রিজভী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

কুইক রেন্টালের কারণে সরকার বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়াচ্ছে : রিজভী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯/০৩/২০২৪ ১০:৪০:০২ পূর্বাহ্ন

কুইক রেন্টালের কারণে সরকার বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়াচ্ছে : রিজভী


অবৈধ ডামি সরকার মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বিদ্যুৎ, জ্বালানির ও গ্যাসের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, কেন বাড়িয়েছে জানেন? কারণ সরকার তাদের স্বজনদের কুইক রেন্টাল দিয়েছে। কুইক রেন্টালে ক্যাপাসিটি চার্জের নামে লাখ লাখ কোটি টাকা লুটপাট করে তারা বিশ্বে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর ধনী হওয়ার খেতাব পেয়েছে। বিশ্বের কোথাও এসবের দাম বাড়ছে না।

শনিবার (৯ মার্চ) সকালে বেইলি রোড এলাকায় বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ডামি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদের গণবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

৭ জানুয়ারীর ডামি নির্বাচন বিশ্বের কোথাও গ্রহণযোগ্যতা পায়নি মন্তব্য করে রিজভী আরো বলেন, ইউরোপীয় ইউনিয়নও গতকাল তাদের প্রতিবেদন তুলে ধরেছে।

দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে বলেও উল্লেখ করেন রিজভী। 

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন