লোকালয়ে আসা মায়া হরিণকে বন বিভাগের কাছে হস্তান্তর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

লোকালয়ে আসা মায়া হরিণকে বন বিভাগের কাছে হস্তান্তর

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৩/২০২৪ ০৬:৪২:৪৩ পূর্বাহ্ন

লোকালয়ে আসা মায়া হরিণকে বন বিভাগের কাছে হস্তান্তর

লোকালয়ে আসা মায়া হরিণকে বন বিভাগের কাছে হস্তান্তর।


মৌলভীবাজারের কমলগঞ্জে লোকালয়ে বেরিয়ে আসা একটি মায়া হরিণ ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় কয়েকজন তরুণ।

শনিবার (৯ মার্চ ) দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের কালীপুর এলাকার একটি ধানীজমিতে মায়া হরিণটি ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু।

আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু জানান, শনিবার দুপুরে ইউনিয়নের কালীপুর গ্রামে লোকালয়ে বেরিয়ে আসা একটি মায়া হরিণ ধানীজমি থেকে ধরেন কিছু তরুণ। পরে বিষয়টি তাঁকে জানালে তিনি কমলগঞ্জ রাজকান্দি বন রেঞ্জ ও স্থানীয় গনমাধ্যমকে অবগত করেন। পরে স্থানীয়দের সহযোগীতায় মায়া হরিণকে রাজকান্দি রেঞ্জ বনে নিয়ে আসেন। সেখান থেকে মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগ হরিনটিকে নিয়ে যায়।

রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান রাজু ভাইয়ের মাধ্যমে খবর পেয়ে মায়া হরিণটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসি। পরে মৌলভীবাজfর প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কাছে মায়া হরিণটি হস্তান্তর করা হয়।’

লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘উদ্ধারকৃত হরিণটি সুস্থ থাকায় শনিবার বিকালে কমলগঞ্জের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে। ধারণা করা হচ্ছে, হরিণটি রাজকান্দি রেঞ্জের কামারছড়া বন বিট এলাকা থেকে খাবারের সন্ধানে লোকালয়ে বেরিয়ে এসেছিল।’

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন