মৌলভীবাজারে বড় ভাই হত্যাকাণ্ডে ছোট ভাই গ্রেফতার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বড় ভাই হত্যাকাণ্ডে ছোট ভাই গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৩/২০২৪ ০৯:৪২:৫৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বড় ভাই হত্যাকাণ্ডে ছোট ভাই গ্রেফতার

ছবি : নিজস্ব


মৌলভীবাজার জেলার রাজনগর থানা এলাকায় আলোচিত বড় ভাইকে হত্যার ঘটনায় জড়িত ছোট ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালেক।

পুলিশ জানান, গোপন সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার ( ৯ মার্চ) সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার শিওরখাল গ্রামের হাসনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী অফিসার এসআই সুমন চন্দ্র হাজরা জানান, ‘গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে তার বাড়ির খড়ের গাদা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি কুড়াল উদ্ধার করা হয়েছে।’

রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালেক জানান, ‘আসামিকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল উদ্ধার করা হয়েছে এবং তাকে আদালতে হাজির করা হলে সে ঘটনার সাথে জড়িত মর্মে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।’

উল্লেখ্য, ‘গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে পারিবারিক কলহের জেরে জেলার রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামের আব্দুর রবের ছেলে হোসেন মিয়াকে তার ছোট ভাই মুকিত মিয়া হত্যা করে পালিয়ে যায়। এঘটনায় বাবা বাদী হয়ে তার ছোট ছেলের বিরুদ্ধে রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।’

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন