মৌলভীবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৩/২০২৪ ১০:১২:৪৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৫শত ৩ পিস ইয়াবাসহ শুভ কান্তি দাস (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর এলাকার এসকে দাসের মার্কেটের সামনে থেকে শুভ কান্তি দাসকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত (৮ মার্চ) কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর এলাকায় এএসআই সাহাব উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে।

এসময় আটক শুভ কান্তি দাসের দেহ তল্লাশী করে তার পরনের প্যান্টের প্যাকেটের ভেতর থেকে ৩ টি জিপারযুক্ত পলিথিনে মোড়ানো অবস্থায় ৫শত ৩ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা।

এ ঘটনায় আটককৃত শুভ কান্তি দাস ও পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানান কমলগঞ্জ থানার অফিসার ই্নচার্জ সাইফুল আলম।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন