শ্রীমঙ্গলে ডোবা থেকে অজগর উদ্ধার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ডোবা থেকে অজগর উদ্ধার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৩/২০২৪ ০৭:২৬:২৮ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ডোবা থেকে অজগর উদ্ধার

শ্রীমঙ্গলে ডোবা থেকে অজগর উদ্ধার।


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডোবা থেকে অজগর উদ্ধারের একদিনের মাথায় আবারো সবজি ক্ষেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

রবিবার (১০ মার্চ) দুপুর আড়াইটার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের খাইছড়া চা বাগান এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান পরাগ বাড়ই এর বাড়ির সবজি ক্ষেত থেকে অজগর সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

এর একদিন আগে গত শনিবার ৯ মার্চ সকালে শ্রীমঙ্গল শহরতলির মৌলভীবাজার সড়কস্থ একটি ডোবা থেকে আরেকটি অজগর সাপ উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

সজল দেব জানান, খাইছড়া পরাগ চেয়ারম্যানের বাড়ির পিছনে সবজি ক্ষেতে বিশাল আকৃতির অজগর সাপ দেখে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে চেয়ারম্যানকে জানায়। পরে চেয়ারম্যান অজগরটি উদ্ধারের জন্য বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন