ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে শমশেরনগর আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে শমশেরনগর আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৩/২০২৪ ০৮:৩৬:০২ পূর্বাহ্ন

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে শমশেরনগর আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা


ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলে বিষয় ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার ( ৯ মার্চ) সকাল সাড়ে ৯টায় স্বপ্নের ফাইন্ডেশন ইউকে-এর আয়োজনে আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল সাড়ে ৯ টায় ক,খ,গ ও ঘ এই চার বিভাগে মুক্তিযুদ্ধে বাংলাদেশ, ভাষা আন্দোলন, ঐতিহাসিক ৭ মার্চ ও প্রাকৃতিক দৃশ্য এ চারটি বিষয়ের উপর আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল, বিএএফ শাহীন কলেজ ও হাজী মো.উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী চিত্রাঙ্কন করে। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলেল অধ্যক্ষ মুজিবুর রহমান রঞ্জু ও বিএএফ শাহীন কলেজের আর্ট ও এন্ড কালচার বিভাগের শিক্ষক রেজাউজ্জামান রাজ। 

প্রতিযোগিতা শুরুর আগে আয়োজন সম্পর্কে বক্তব্য রাখেন স্বপ্নের সাঁকো ইউকের প্রতিনিধি আবু সুফিয়ান। প্রতিযোগিতা শেষে চার বিভাগে মোট ১২ জন বিজয়ীকে পুরুস্কৃত করা ও অংশ গ্রহনকারী সকলকে পুরুষ্কৃত করা হয়। 

উল্লখ্য- শনিবার দিনব্যাপী বিদ্যুৎ সমস্যঅর কারণে রোববার (১০ মার্চ) সকালে বিজয়ী প্রতিযোগিদের সনদ বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন