কারামুক্ত জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৬ PM

কারামুক্ত জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১/০৩/২০২৪ ০৫:০৭:৫৩ AM

কারামুক্ত জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত


দীর্ঘ ১ বছর ২ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১১ মার্চ) বিকেল সোয়া ৩টায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

তিনি জানান, ২০২২ সালের ১২ ডিসেম্বর যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেফতারের সময় সকল মামলায় জামিনে ছিলেন জামায়াতের আমির। বর্তমানে হাইকোর্টের আদেশে তিনি মুক্তি পেয়েছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে আমিরে জামায়াতকে রিসিভ করেন জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার,সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, গাজীপুর মহানগরী আমির জামাল উদ্দিন প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ