মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৩/২০২৪ ০৬:৫০:৫৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিকী ছবি


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় পৃথক ভাবে ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) সকালে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ওলাময়া এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

হাইওয়ে পুলিশ ও শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, সকাল ৯টায় লামুয়া এলাকায় একটি অজ্ঞাত গাড়ি এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহটি শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের সহায়তায় ২৫০ শয্যা মৌলভীবাজার জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


অপরদিকে, সকাল ১০টার দিকে সিন্দুরখান এলাকায় আছিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রাহিম মিয়া বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত রাহিম মিয়া জামসি গ্রামের হাফিজ মিয়ার ছেলে।

সাতগাঁও হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক সোহেল রানা ও শ্রীমঙ্গল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দুর্জয় সরকার ২টি মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন