সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৭ PM

সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ১২:৪৮:৫২ PM

সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে


মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশান-২ এর বাসা ফিরোজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্যের পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা শেষে ওইদিনই আবার তাকে বাসায় নেওয়া হয়।

তার আগে গত ১১ জানুয়ারি ৫ মাস ২ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ