মৌলভীবাজারে হত্যা মামলা: যাবজ্জীবন এড়াতে ২৫ বছর পালিয়ে ছিলেন লোকমান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারে হত্যা মামলা: যাবজ্জীবন এড়াতে ২৫ বছর পালিয়ে ছিলেন লোকমান

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ০৩:০৮:২২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে হত্যা মামলা: যাবজ্জীবন এড়াতে ২৫ বছর পালিয়ে ছিলেন লোকমান

যাবজ্জীবন এড়াতে ২৫ বছর পালিয়ে ছিলেন লোকমান।


মৌলভীবাজারের একটি হত্যা মামলায় ২৫ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লোকমান মিয়াকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।

গত সোমবার (১১ মার্চ) ঢাকার সাভারের নবীনগর এলাকা থেকে র‍্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লোকমান মিয়া সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত মনাফ মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি কেএম নজরুল এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘২৭ বছরের পূর্বের একটি হত্যা মামলায় (২৫ বছর পূর্বে আদালতের রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত) সাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লোকমান মিয়া ২৫ বছর যাবত ভিন্ন ভিন্ন নাম, ঠিকানা ব্যবহার করে পালিয়ে বেড়াচ্ছিল। সোমবার তাকে তথ্য প্রযুক্তির সহায়তায় সাভারের নবীনগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।’

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন