ফসলাদি লুটপাট ও গাছ কর্তনের অভিযোগ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

ফসলাদি লুটপাট ও গাছ কর্তনের অভিযোগ

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ০৭:৫১:০৬ পূর্বাহ্ন

ফসলাদি লুটপাট ও গাছ কর্তনের অভিযোগ

ছবি: সংগৃহীত


শ্রীমঙ্গলের দিলবর নগর এলাকায় এক বাগানে লেবু,আনারস লুটপাট ও গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন বাগান মালিক উপজেলার শাহীবাগ এলাকার মৃত দিলবর মিয়ার এর ছেলে মো.আনোয়ার হোসেন (৪৪)।

তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ১১ মার্চ সোমবার রাত ২ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত দিলবর নগর এলাকায় তার লেবু ও আনারস বাগানে ওই এলাকার মৃত লক্ষীরাম দেববর্মা এর ছেলে নরেশ দেববর্মা (৬২) এর নেতৃত্বে তার ছেলে  সুমন দেব বর্মা (৪০) ও শিমুল দেব বর্মা (৩৮),হরিমন এর ছেলে রাজেশ দেব বর্মাসহ অজ্ঞাত নামা আরও ৩০/৩৫ জন লোকজন রাতের আধারে তার বাগানে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়া বে-আইনিভাবে প্রবেশ করে। সন্ত্রাসীরা তার বাগানের পাহারাদারদের হাত-পা বেঁধে ফেলে,তাদের নিকট থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে যায়। তারা ওই সময়ে বাগানের ৫০ টি লাগানো সুপারি ও লেবু গাছ কেটে ফেলে। এসময় সন্ত্রাসীরা বাগান থেকে লেবু ও আনারস লুটপাট করে নিয়ে যায়। তারা তার মোট ৪ লক্ষ টাকার ফসল ও ২ লক্ষ টাকার সম্পদের ক্ষতি সাধন করে।

তিনি আরও উল্লেখ করেন,নরেশ দেব বর্মা গং তাকে ও তার পাহারাদারকে প্রাণে হত্যার হুমকি প্রদান করে যাচ্ছে। তাদের ভয়ে তিনি বাগানে যেতে পারছেন না। তিনি থানায় অভিযোগ করেছেন কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোন আসামীকে গ্রেফতার করে নাই বলে জানান।

তিনি বলেন,নরেশ দেব বর্মা গং তার বাগানের মালিকানা রাস্তা ও বাগানের জায়গা দখলের পায়তারা করছে। তিনি আরও উল্লেখ করেন তার মরহুম পিতা দিলবর মিয়া ও তার বড় ভাই মরহুম মোস্তাক আহমদ মনা জীবিত থাকাকালীন সময়ে শ্রীমঙ্গল শাহী ঈদগাহে জায়গা দান,মসজিদ,মাদ্রাসা নির্মাণ ও রাস্তাঘাটে মানুষের চলাচলের জন্য জায়গা সম্পত্তি দান করে গেছেন। তার মরহুম পিতার নামে দিলবর নগর এলাকার নামকরণ করা হয়েছে “দিলবর নগর”।

তিনি নিরীহ মানুষ,সব শ্রেণী ও পেশার মানুষের সাথে সু-সম্পর্ক বজায় রেখে চলেন। কাহারো সাথে তার কোন ঝগড়া বিবাদ নেই। এ ব্যাপারে তিনি আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার সহযোগিতা চান।

এ ব্যাপারে নরেশ দেবমর্বা ঘটনার সাথে নিজে জড়িত থাকার কথা অস্বীকার করেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার তদন্ত ওসি আমিনুল ইসলাম জানান ঘটনার তদন্ত চলছে,তদন্ত শেষ হওয়ার পর দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন