মৌলভীবাজারে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: আসামি কালা গ্রেফতার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

মৌলভীবাজারে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: আসামি কালা গ্রেফতার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ১১:৫১:২৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: আসামি কালা গ্রেফতার

ছবি : নিজস্ব


মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামি জাহাঙ্গীর আলম কালাকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। বুধবার (১৩ মার্চ) সকালে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থীটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ে। গত সোমবার (৪ মার্চ) ওই শিক্ষার্থী স্কুল থেকে বেলা সাড়ে ১২ টায় একা বাড়ীতে ফিরছিলেন। তখন তাদের বাড়িতে কোন লোকজন ছিল না। বাড়ীতে আগ থেকে ওঁৎপেতে থাকা উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামের আব্দুর রশীদের পুত্র জাহাঙ্গীর আলম কালা মেয়েটির মুখ চেপে ধরে ঘরের পেছনে খড়ের ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনায় মেয়েটির পালক মা বাদী হয়ে বৃহস্পতিবার (৭ মার্চ) থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে অভিযুক্ত আসামী পলাতক ছিল। মঙ্গলবার (১২ মার্চ) রাতে  তাকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে কালার গ্রেফতারের খবরে ভোগতেরা সহ আশপাশের কয়েকটি গ্রামের গ্রামবাসীরা স্বস্তি প্রকাশ করে জানান, কালা ইতিপূর্বে ৫/৬টি মেয়ে শিশুকে ধর্ষণ ও ছেলে শিশুকে বলাৎকার করেছে এবং বেশ কয়েকজন মহিলাকে ধর্ষণ করেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন