জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৩/২০২৪ ০৩:১২:০৩ পূর্বাহ্ন

জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ


মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইনে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে অভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করেছে জেলা পুলিশ।

সভা শেষে পুলিশ সুপার মনজুর রহমান বিপিএম ও পিপিএম (বার) জাহেদ আহমদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এসময় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব দীপঙ্কর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্র জানায়, মাদক, সাজাপ্রাপ্ত আসামি, ওয়ারেন্ট তামিল ও আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বড়লেখা থানার এসআই জাহেদ আহমদকে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে জেলা পুলিশ।

বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ বলেন, ‘এই পুরষ্কার প্রাপ্তি আমার পেশাগত দক্ষতায় আরো উৎসাহ ও প্রেরণা যোগাবে। এজন্য আমি পুলিশ সুপার স্যার ও কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্যারের প্রতি কৃতজ্ঞ। এছাড়া বড়লেখা থানার অফিসার ইনচার্জ স্যার ও থানার প্রত্যেক সহকর্মীর কাছেও কৃতজ্ঞ। কারণ ওসি স্যারের দিক-নির্দেশনা ও সহকর্মীদের সহযোগিতা ছাড়া আমার এই অর্জন সম্ভব হত না।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন