মৌলভীবাজারে স্বল্পমূল্যে দুধ-ডিম বিক্রি উদ্বোধন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারে স্বল্পমূল্যে দুধ-ডিম বিক্রি উদ্বোধন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৩/২০২৪ ০৪:১৩:১০ পূর্বাহ্ন

মৌলভীবাজারে স্বল্পমূল্যে দুধ-ডিম বিক্রি উদ্বোধন

মৌলভীবাজারে স্বল্পমূল্যে দুধ-ডিম বিক্রি উদ্বোধন।


মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে স্বল্পমূল্যে দুধ-ডিম বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানঅনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মসুদ আহমদ, যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সদস্য সাইফুর রহমান বাবুল এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের প্রোটিন ও পুষ্টির চাহিদা পূরণে মৌলভীবাজার সদর ও রাজনগরের ৮টি স্থানে সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের উদ্যোগে স্বল্পমূল্যে দুধ-ডিম বিক্রি করা হচ্ছে। মৌলভীবাজার পৌরসভায় রয়েছে তিনটি স্বল্পমূল্যের দোকান। এর একটি শহরের শাহ মোস্তফা রোডে (হাফিজা খাতুন স্কুলের পাশে) জনতা এগ্রো প্রজেক্ট।

উদ্যোক্তারা জানান- ফার্মের মোরোগির ডিম প্রতি হালি ৩৮ টাকা, ছোট ডিম ৩০ টাকা এবং হাঁসের ডিম ৬০ টাকা হালি বিক্রি হচ্ছে। মিল্ক ভিটার দুধ প্রতি লিটার বিক্রি করা হচ্ছে ৮০ টাকা করে।

সংসদ সদস্য জিল্লুর রহমান বলেন, 'আমরা একদিকে বাজার সাসটেইন রাখতে চাই। অন্যদিকে গরীব মানুষের পুষ্টির চাহিদা পূরণ হবে। জেলা শহর ছাড়াও ইউনিয়ন পর্যায়ে এরকম স্বল্পমূল্যের দোকান আছে। যেখানে স্বল্পমূল্যে দুধ-ডিম বিক্রির ব্যবস্থা করেছি। এটা পুরো রমজান মাস চলবে। মানুষের চাহিদা থাকলে রমজানের পরও চালু রাখা যায় কি-না চিন্তা করবো।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন