কমলগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী চা শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

কমলগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী চা শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৩/২০২৪ ১০:০৬:২৪ পূর্বাহ্ন

কমলগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী চা শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ

কমলগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী চা শ্রমিকের মৃত্যুর ঘটনায়বসড়ক অবরোধ।


মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কানিহাটি চা বাগানে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী প্রাইভেট কার চাপায় কুঞ্জ বালা মৃর্ধা নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার চাতলাপুর সড়কের ক্যামেলিয়া হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুঞ্জ বালা বাগানের অফিস লাইনের বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনার প্রতিবাদে কানিহাটি চা বাগানে সাধারণ চা শ্রমিকরা শমসেরনগর-চাতলাপুর সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সন্ধ্যা সাড়ে ৭টা ৪০ মিনিট এ রিপোর্ট লিখা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল বিক্ষুব্ধ নারী পুরুষ চা শ্রমিকরা।

চা ছাত্র যুবক পরিষদ কানিহাটি চা বাগানের সাধারণ সম্পাদক সৌরভ বীন জানান, কানিহাটি চা বাগানের নিয়মিত শ্রমিক কুঞ্জ বালা মৃর্ধা সেকশনে কাজ শেষে বাড়ি ফিরছেন। বিকাল ৫ টার দিকে ক্যামেলিয়া হাসপাতালের সামনের পাকা রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বাগানের ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক জানান, ‘নিহত ও রাস্তা অবরোধের খবর জানার পর পুলিশ ঘটনাস্থলে আছে। রাস্তা অবরোধ করে চা শ্রমিক এখন কিছু দাবী তুলছে। তাদের দাবী কি সেটা জানার পর বিস্তারিত আপনাদের জানাতে পারবো। তিনি আরও বলেন গাড়ি চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।’

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন