কমলগঞ্জে আগুনে চা শ্রমিকের বসতঘর পুড়ে ছাই
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

কমলগঞ্জে আগুনে চা শ্রমিকের বসতঘর পুড়ে ছাই

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৩/২০২৪ ১০:১৪:২১ পূর্বাহ্ন

কমলগঞ্জে আগুনে চা শ্রমিকের বসতঘর পুড়ে ছাই

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জে আগুন লেগে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। শনিবার (১৬মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকার চা শ্রমিক আনু কূর্মীর বসতঘরে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে আনু কুর্মীর বসতঘরে আগুনের সূত্রপাত ঘটে । তাৎক্ষণিক বালতি, ডেগ, কলস ও বালি ব্যবহার করে আগুন নেভাতে কাজ শুরু করেন। ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে বসতঘরের মাটির দেয়াল ছাড়া সমস্তকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে হাজির হলে স্থানীয় জনতা তাদের নিরুৎসাহিত করেন।

ক্ষতিগ্রস্ত আনু কুর্মী জানান, সন্ধ্যা ৭ টার দিকে হঠাৎ করে আমার ঘরে আগুন লাগে। ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চালসহ সব সবকিছু পুড়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য শিপন চক্রবর্তী জানান, আগুন লাগার খবর পাওয়ার আমি সেখানে যাই। মালামাল উদ্ধারে তাদের সহযোগীতা করি। তাদের একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সেই ঘরটিতে প্রচুর মালাশাল ছিল। যার পরিমান ৪-৫ লক্ষ টাকা হবে। আমি চেয়ারম্যান, বাগান ব্যবস্থাপক ও পঞ্চায়েতকে বিষয়টি অবগত করেছি। তাদের সহযোগীতা করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন লাগার ঘটনা শুনে আমরা সাথে সাথেই ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণ করে স্থানীয়রা। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে আনুমানিক প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন