বড়লেখায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে নিসচার আলোচনা সভা-দোয়া মাহফিল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

বড়লেখায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে নিসচার আলোচনা সভা-দোয়া মাহফিল

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৩/২০২৪ ০৪:১৯:৫৯ পূর্বাহ্ন

বড়লেখায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে নিসচার আলোচনা সভা-দোয়া মাহফিল


মহান স্বাধীনতার স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪'তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে এতিমখানায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০ টায় পৌর শহরের জামেয়া হুফাজ্জুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ইকবাল হোসেন স্বপন।

প্রধান আলোচকের বক্তব্য দেন ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদর উদ্দিন। 

বিশেষ অতিথির বক্তব্য দেন ৬ নং বড়লেখা সদর ইউনিয়নের সদস্য ও নিসচা পৃষ্ঠপোষক ফয়েজ আহমদ, নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন।

এছাড়া আরোও বক্তব্য দেন সহ-সভাপতি গোলাম কিবরিয়া, ক্রীড়া সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী সদস্য জাকারিয়া আহমদ, শাহাব উদ্দিন প্রমুখ।

এসময় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আত্মত্যাগকারি সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামেয়া হুফাজ্জুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল হযরত মাওলানা মোঃ ইমাম উদ্দিন। 

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে জনহিতকর বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ ও স্বেচ্ছায় রক্তদান। শনিবার রাত সাড়ে ১১ টায় এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন