ব্যাংক থেকে আওয়ামী লীগ নেতার টাকা চুরি
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩০ PM

ব্যাংক থেকে আওয়ামী লীগ নেতার টাকা চুরি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৩/২০২৪ ০১:০৮:৫৮ AM

ব্যাংক থেকে আওয়ামী লীগ নেতার টাকা চুরি

ছবি: সংগৃহীত


শেরপুরের নালিতাবাড়ীতে সরকারি চাল কেনার টাকা ব্যাংকে জমা দিতে গিয়ে এক আওয়ামী লীগ নেতার ২ লাখ ৫২ হাজার টাকা চুরি হওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে পৌর শহরের দক্ষিণ বাজারস্থ সোনালী ব্যাংকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই আওয়ামী লীগ নেতা।

ওই নেতার নাম বন্দনা চাম্বুগং (৪৫)। তিনি উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একই ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার।

পুলিশ, ভুক্তভোগী ও ব্যাংক সূত্রে জানা যায়, চলতি রমজান মাসে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ক্রয়ের টাকা জমা দিতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ডিলার ও আওয়ামী লীগ নেতা বন্দনা চাম্বুগং আজ মঙ্গলবার সকালে পৌর শহরের দক্ষিণ বাজারস্থ সোনালী ব্যাংকে যান। এ সময় ব্যাংকের ভেতরেই জমা দিতে নিয়ে যাওয়া ২ লাখ ৫২ হাজার টাকা গণনা করে নিজের কাঁধে ঝোলানো ব্যাগে রাখেন। পরে ব্যাগসহ টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ান তিনি। হঠাৎ পেছন থেকে ব্যাগে টান অনুভব করলে ব্যাগ চেক করে ভেতর দেখেন টাকা নেই।

পরে পুলিশ ও ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বোরকা পরিহিত এক মেয়ে ও একজন নারী ওই আওয়ামী লীগ নেতার কাঁধে ঝোলানো ব্যাগে হাত দিয়েছেন। তবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার বন্দনা চাম্বুগং বলেন, ‘আমার সব শেষ হইয়া গেল। খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনতে ব্যাংকে টাকা দিতে আসছিলাম। আর ব্যাংক থাইকা অই টাকাই চুরি হইয়া গেল।’

জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, ‘ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে টাকা চুরি হওয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি। আমরা ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেখছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এম সি



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু