এরশাদপুত্রসহ ১০ নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৭ PM

এরশাদপুত্রসহ ১০ নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১/০৩/২০২৪ ০৫:০৭:০০ AM

এরশাদপুত্রসহ ১০ নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

ফাইল ছবি


জাতীয় পার্টির জিএম কাদের অংশ থেকে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদসহ ১০ সিনিয়র নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দলটির যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, চেয়ারম্যানের উপদেষ্টা এম এ কুদ্দুস খান, যুগ্ম-মহাসচিব রাহগীর আল মাহি সাদ এরশাদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, প্রাদেশিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আল জুবায়ের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, শারফুদ্দিন আহমেদ শিপু, শারমিন পারভীন লিজা, যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান ও যুগ্ম-মহিলাবিষয়ক সম্পাদক শাহনাজ পারভীনকে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছেন।

উল্লেখিত ১০ নেতাসহ জাপার বিপুলসংখ্যক কেন্দ্রীয় নেতা জিএম কাদেরের স্বেচ্ছাচারিতার অভিযোগে রওশন এরশাদ অংশের জাতীয় পার্টিতে যোগদান করেছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু