বড়লেখায় স্বেচ্ছাসেবী সংগঠন ইনসাফের আয়োজনে মাংস বিতরণ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

বড়লেখায় স্বেচ্ছাসেবী সংগঠন ইনসাফের আয়োজনে মাংস বিতরণ

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৩/২০২৪ ১১:১২:৪১ পূর্বাহ্ন

বড়লেখায় স্বেচ্ছাসেবী সংগঠন ইনসাফের আয়োজনে মাংস বিতরণ

ছবি : নিজস্ব


পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় স্বেচ্ছাসেবী সংগঠন ইনসাফ রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার আয়োজনে মরহুম ছয়েফ উদ্দিন ট্রাস্ট-ফান্ড এর পক্ষ থেকে (মরহুমের ছোট ছেলে) কানাডা প্রবাসী সাব্বির আহমদের সার্বিক সহযোগিতায় মুরগীর মাংস বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) বিকেল ৩ টায় উপজেলার কয়েকটি অসহায়, দরিদ্র, নিম্নআয়ের ২৫ টি পরিবারে মোট সাড়ে ৫৪ কেজি মুরগীর মাংস পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে রামাদ্বান মাসের ২য় মানবিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, মরহুম ছয়েফ উদ্দিন ট্রাস্ট ফান্ড এর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইনসাফ রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, অর্থ সম্পাদক সাংবাদিক শাহরিয়ার শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ, রক্তদান সম্পাদক সাইফুর রহমান, সহ-প্রচার সম্পাদক আবু তাহেরসহ উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, প্রতি বছরের মতো এবারও পবিত্র রামাদ্বান মাস জুড়ে ইনসাফ রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা’র মানবিক কাজ অব্যাহত থাকবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন