বড়লেখায় আসছেন গিয়াস উদ্দিন আত্ব তাহেরী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

বড়লেখায় আসছেন গিয়াস উদ্দিন আত্ব তাহেরী

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৩/২০২৪ ১২:১৮:৩৬ অপরাহ্ন

বড়লেখায় আসছেন গিয়াস উদ্দিন আত্ব তাহেরী

ফাইল ছবি


মৌলভীবাজারের বড়লেখায় আসছেন মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরী। মাইজপাড়া মসজিদ সংলগ্ন মাঠে  মাইজপাড়া যুব কল্যাণ সমিতির বার্ষিক ওয়াজ মাহফিলে তিনি রাত ১১ টায় বয়ান পেশ করবেন।

সোমবার (২৫ মার্চ) বাদ মাখরিব হতে আয়োজিত ওয়াজ  মাহফিলে দেশের খ্যাতিমান ওলামায়ে কেরাম, বুজুর্গানে দীন ও ইসলামি চিন্তাবিদগন বয়ান করবেন বলে জানা গেছে।

এছাড়াও তেলাওয়াত, ইসলামি সংগীত, গজল, হামদেনাথ পরিবেশন করবেন একঝাক তরুণ হাফেজ ও ইসলামি সংঙ্গীত শিল্পীবৃন্দ। তাফসীরুল কোরআন মাহফিল সরাসরি সম্প্রচার করা হবে বিভিন্ন অনলাইন চ্যানেলে।

মাইজপাড়া যুব কল্যাণ সমিতির সভাপতি খালেদ আহমদ জানান ইতিমধ্যে এলাকাবাসীসহ সকলের আন্তরিক সহযোগিতায় আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল যথা সময়ে বার্ষীক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

যুব কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ বলেন, বরাবরের মতো এবারো আশেপাশের উপজেলা ও বিভিন্ন এলাকা থেকে প্রচুর লোক সমাগমের আশংকা করা যাচ্ছে। সেজন্য মাহফিল পরিচালনা কমিটি যানবাহনের পার্কিংসহ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এসময় তিনি এ মহতি বার্ষীক ওয়াজ মাহফিলে সবান্ধবে যোগদান ও দোয়ায় শামিল হতে তৌহিদী জনতাকে আহবান জানিয়েছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন