মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে আইনজীবীর আকস্মিক মৃত্যু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে আইনজীবীর আকস্মিক মৃত্যু

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৩/২০২৪ ১২:৩৯:১০ অপরাহ্ন

মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে আইনজীবীর আকস্মিক মৃত্যু

ফাইল ছবি


মৌলভীবাজার আদালত প্রাঙ্গণেই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন প্রবীণ আইনজীবী অমল কান্তি চৌধুরী (৬৭)।

রোববার (২৪ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে জেলা আইনজীবী সমিতির বারে কর্মরত অবস্থায় নিজ চেয়ারেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন অমল কান্তি চৌধুরীর বন্ধু অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান।

তিনি জানান, রোববার (২৪ মার্চ) সকালে অমল কান্তি চৌধুরী মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বারে যান। সেখানে নিজ চেয়ারে বসা অবস্থায় হঠাৎ অসুস্থ বোধ করে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে, তার সহকর্মীরা দ্রুত শহরের লাইফ লাইন কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা গেছেন।

অ্যাডভোকেট অমল কান্তি চৌধুরী মৌলভীবাজারের পোস্ট অফিস রোডের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার সদরের মোস্তফাপুর ইউনিয়নের পাগুরিয়া গ্রামে। 

এদিকে অ্যাডভোকেট অমল কান্তি চৌধুরীর এমন অকস্মাৎ মৃত্যু মেনে নিতে পারছেন না আপনজনেরা। বিকেলে নিজ গ্রামের শ্মশানঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন