নবীগঞ্জে বাবলু হত্যাকান্ডের প্রধান আসামী গ্রেফতার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

নবীগঞ্জে বাবলু হত্যাকান্ডের প্রধান আসামী গ্রেফতার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৩/২০২৪ ১২:৩৯:২৯ অপরাহ্ন

নবীগঞ্জে বাবলু হত্যাকান্ডের প্রধান আসামী গ্রেফতার

ছবি : নিজস্ব


হবিগঞ্জে জেলার  নবীগঞ্জে বাবলু মিয়া হত্যাকান্ডের দায়েরকৃত মামলার প্রধান আসামী আকবর আলী (৩৫) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানার পুলিশ। সে নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের হরিনগর গ্রামের আম্বর আলীর পুত্র। গ্রেফতারকৃত অপর আসামী হলেন তার স্ত্রী সাবিনা বেগম(৩০)।

মঙ্গলবার ভোর রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাসুক আলীর নেতৃত্বে এসআই মামুনুর রশীদসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে  সিলেট কোতােয়ালী মডেল থানার ঘাসিটুলা বেতের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে হবিগঞ্জ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

উল্লেখ্য,গত ৫ মার্চ হরিনগর গ্রামের ভিকটিম বাবলু মিয়া ও আকবর আলীর স্ত্রী সাবিনা বেগমের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।  এক পর্যায়ে আকবর আলী বাঁশের মুগুর দিয় পিছন থেকে বাবলু মিয়ার মাথায় একাধিক আঘাত করে। গুরুতর আহত অবস্থায় বাবলুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নবীগঞ্জ থানায় হত্যা মামলা হয়। 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ  মাসুক আলী বলেন, আসামীরা হত্যাকান্ডের দায় স্বীকার করে মাননীয় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ