সিলেটের গোলাপগঞ্জে সামাজিক সংগঠন গোলাপগঞ্জ বন্ধন যুব সমাজ কল্যাণ ক্লাবের উদ্যোগে তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দেড় শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সফিউল ইসলাম, সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুহেলী পাল চৌধুরী, মুস্তাফিজুর রহমান সুমন, জামায়াতে ইসলামী গোলাপগঞ্জ উপজেলার নায়েবে আমির মো. জিন্নুর আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, সিলেট জেলা বারের অ্যাডভোকেট মনিরা আফরিন বন্যা, সমাজসেবক ও ব্যবসায়ী রাসেল আহমদ, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিলাল আহমদ, শিক্ষানবিশ আইনজীবী তোফায়েল হানিফ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বদরুল আলম এবং গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন মাহমুদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আহমদ, দপ্তর সম্পাদক অলিউর রহমান তামিম ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাকেল উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক মুন্না আহমদ, সাদিকুর রহমান, সামাজিক সংগঠক সেলিম আহমদ, রাসেল মাহমুদ জিসান, মাসুদ আহমদ, তারমীমসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
জাতীয় যুব সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম হাসান।
পরীক্ষা পরিচালনায় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন আছিফ আলভি এবং হল সুপারের দায়িত্বে ছিলেন আবিদ হোসেন। হল পরিদর্শকের দায়িত্ব পালন করেন সজিব আহমদ, হাম্মাদ হোসেন, সামিনা জান্নাত নিহা, মমতারিন ইসলাম, মিম আক্তার, সাদিয়া ইসলাম, রিফাত আহমদ ও সাব্বির আহমদ টিপু।
এছাড়া মাহমুদ হোসেন, মাহি আল জামি, সাকিব আহমদ সাহান, সাগর আহমদ, আবদুল আজীজ মান্না, হোসাইন আহমদ, রাহি আল জামি, শরিফুল ইসলাম মারজান, বেলাল উদ্দিন, রিপন আহমদ, তাওহিদুল ইসলাম রুহিত, ওয়াহিদুর রহমান, ফুয়াদ আহমদ সাহি, মাসুদ আহমদসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলরা সার্বিক সহযোগিতা করেন।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ প্রদান এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।
জৈন্তাবার্তা/আরআর




