মৌলভীবাজারে ব্যাংকের ভেতরেই অভিনব কায়দায় টাকা ছিনতাই
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ব্যাংকের ভেতরেই অভিনব কায়দায় টাকা ছিনতাই

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৩/২০২৪ ০৭:৪৪:০৮ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ব্যাংকের ভেতরেই অভিনব কায়দায় টাকা ছিনতাই

সিসি ক্যামেরায় অভিযুক্ত দুই জন।


মৌলভীবাজারে ডাচ-বাংলা ব্যাংকের ভেতর থেকেই গ্রাহকেএ ৮১ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডে অবস্থিত ডাচ-বাংলা ব্যাংক পিএলসিতে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডে অবস্থিত ডাচ্-বাংলা ব্যাংক পিএলসিতে প্রবাস থেকে আসা টাকা তুলতে যান ব্যবসায়ী তানভীর হাবিব চৌধুরী রুমেল। নগদ দুই লাখ টাকা তুলে তিনি ব্যাংক কর্মকর্তাকে এক হাজার টাকার নোট দেওয়ার জন্য বলেন। ব্যাংক কর্মকর্তা এক হাজার টাকার বান্ডিল দিতে অনিচ্ছা প্রকাশ করে ৫০০ টাকা নোটের বান্ডিল প্রদান করেন। তখন কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি রুমেলকে বলেন তিনি এক হাজার টাকার বান্ডিলে এক্সচেঞ্জ করে দেবেন। টাকা হাতে নেয়ার পরই রুমেল কিছু সময়ের জন্য নিস্তেজ অনুভব করেন। তখন ওই চক্র নগদ ৮১ হাজার টাকা নিয়ে যায়।

তানভীর হাবিব চৌধুরী রুমেল বলেন, ওই ব্যক্তির হাতে থাকা বান্ডিল গুনতে দিয়ে আমাকে একটি চেয়ারে নিয়ে বসান। টাকা হাতে নেয়ার পরই আমি নিস্তেজ অনুভব করি। কিছু মুহূর্তের জন্য সবকিছু আমার কাছে এলোমেলো মনে হয়। আনুমানিক পাঁচ মিনিট পর একটু স্বাভাবিক হলে গুনে দেখি তারা আমার কাছ থেকে ৮১ হাজার টাকা নিয়ে গেছে। পরবর্তীতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা যায় ছিনতাইকারীরা বেলা ১১টা ৭ মিনিটে আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজ থেকে ওই চক্রের ছবি শনাক্ত করা হয়েছে।

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক আব্দুল কাদের বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখলাম, আমাদের ব্যাংকের একজন গ্ৰাহকের সঙ্গে কয়েকজন লোক গল্পগুজব করে চলে গেছেন। এরপর তিনি বুঝতে পারেন তার টাকা নিয়ে গেছে। এ বিষয়ে তিনি পুলিশে অভিযোগ করেছেন। পুলিশ সদস্যরা বিষয়টি দেখে গেছেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি কেএম নজরুল বলেন, থানায় ব্যাংকের একজন গ্ৰাহক অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখছি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন