কুলাউড়ায় ১১৭৮ কেজি ভারতীয় চোরাই চিনি উদ্ধার, আটক ১
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

কুলাউড়ায় ১১৭৮ কেজি ভারতীয় চোরাই চিনি উদ্ধার, আটক ১

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৩/২০২৪ ০৭:৫৫:৪৩ পূর্বাহ্ন

কুলাউড়ায় ১১৭৮ কেজি ভারতীয় চোরাই চিনি উদ্ধার, আটক ১

কুলাউড়ায় ১১৭৮ কেজি ভারতীয় চোরাই চিনি উদ্ধার, আটক ১।


মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে আমদানি করা ১১৭৮ কেজি ভারতীয় চিনি উদ্ধারসহ আব্দুল জলিল (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৭ মার্চ) রাতে পৌর শহরের দক্ষিণ বাজারে পুলিশ অভিযান চালিয়ে চিনি জব্দ ও জলিলকে আটক করে।

গ্রেপ্তারকৃত আব্দুল জলিল বড়লেখা উপজেলার ইয়াকুব নগর এলাকার মৃত হাজী সাজ্জাদ আলীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদের নেতৃত্বে এসআই অপু দাশগুপ্ত সঙ্গীয় পুলিশ ফোর্সসহ দক্ষিণ বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দক্ষিণ বাজারস্থ হারিছ অ্যান্ড সন্স নামক দোকানের সামনে একটি ট্রাকের ভেতর থেকে বিভিন্ন রকমের ২৬টি প্লাস্টিকের বস্তায় থাকা মোট ১১৭৮ কেজি ভারতীয় চিনি এবং ট্রাক জব্দ করা হয়।

ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ট্রাক চালককে জিজ্ঞাসাবাদে এগুলো ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছে বলে জানায়। চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃত জলিল এবং পলাতক আরও একজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন