লাখাই প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

লাখাই প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৩/২০২৪ ১০:২৮:০০ পূর্বাহ্ন

লাখাই প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ছবি : নিজস্ব


হবিগঞ্জের লাখাই প্রেসক্লাব এর উদ্যােগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাখাই প্রেসক্লাব এর উদ্যোগে মাহে রমজান এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে লাখাই  প্রেস ক্লাব এর সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার ৬ নম্বর বুল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক এডভোকেট খোকন চন্দ্র গোপ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেসা বেগম, বুল্লাবাজার ব্যকস এর সভাপতি আশিক আহমেদ রাজিব।

শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মাওলানা তাফাজ্জল হক।  আলোচনায় অংশ নেন বুল্লাবাজার ব্যকস এর সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী, হান্নান  মিয়া  লাখাই প্রেসক্লাব সহ সভাপতি  আশীষ দাশগুপ্ত,   মহিউদ্দিন আহমেদ রিপন, আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, যুগ্ম সম্পাদক আলী আহমেদ, অর্থ সম্পাদক ছায়েদুর রহমান,নির্বাহী সদস্য  নোমান মোল্লা,তৌহিদ মোল্লা,  সুশীল চন্দ্র দাস, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইয়াকুব হাসান অন্তর, প্রচার সম্পাদক কামরুল হাসান সুজন, আকিব শাহরিয়ার প্রমূখ। দোয়া মাহফিল এ মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাব এর সহসভাপতি মাওলানা জালাল আহমেদ. 

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ