হবিগঞ্জে তরমুজ নিয়ে সংঘর্ষে দুই গ্রামবাসী, আহত ৩০
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

হবিগঞ্জে তরমুজ নিয়ে সংঘর্ষে দুই গ্রামবাসী, আহত ৩০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৩/২০২৪ ০৫:১৮:২১ পূর্বাহ্ন

হবিগঞ্জে তরমুজ নিয়ে সংঘর্ষে দুই গ্রামবাসী, আহত ৩০

তরমুজের দর নিয়ে ক্রেতা-বিক্রেতার কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী


হবিগঞ্জে তরমুজ কেনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় দুটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গুরুতর আহত ৬ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে শহরের শায়েস্তানগর এলাকায় মোহনপুরের রাজু নামে এক তরমুজ ব্যবসায়ীর কাছ থেকে পার্শ্ববর্তী বহুলা গ্রামের সৈয়দ আলী তরমুজ কেনেন। এ সময় তরমুজের দর নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। পরে এতে দুই গ্রামের লোকজন জড়িয়ে পড়েন। একপক্ষ অন্যপক্ষকে ইটপাটকেল নিক্ষেপ করেন।

ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় প্রধান সড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে রাত ১১ টার দিকে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) খলিলুর রহমান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ