বড়লেখায় নিসচার ইফতার বিতরণ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

বড়লেখায় নিসচার ইফতার বিতরণ

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৩/২০২৪ ১০:০৪:০৫ পূর্বাহ্ন

 বড়লেখায় নিসচার ইফতার বিতরণ

ছবি : নিজস্ব


জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে ও যুক্তরাষ্ট্র প্রবাসী মো. আবু সায়েমের অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে দেড় শতাধিক পথচারী, জনসাধারণ ও পরিবহন শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ)  বিকেল ৫ টা থেকে ইফতারের পূর্বমুহূর্ত পর্যন্ত বড়লেখা পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় ইফতার বিতরণে প্রধান অতিথি ছিলেন জুড়ী টিএন খানম সরকারি কলেজের প্রভাষক বদরুল ইসলাম মনু।

বিশেষ অতিথি ছিলেন সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক সাংবাদিক মোহাম্মদ হানিফ পারভেজ, টিম ফর কোভিড ডেথের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন, নিসচা বড়লেখা শাখার সভাপতি সভাপতি তাহমীদ ইশাদ রিপন।

এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ওলিউর রহমান পারভেজ, শাহাব উদ্দিন, আব্দুল হামিদ ও ছায়দুল আহমদ প্রমুখ।

এসময় নিসচা বড়লেখা উপজেলা শাখার জনহিতকর মানবিক কার্যক্রমের প্রতি স্বাগত জানিয়ে দেশ-জাতি ও সকল প্রবাসীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ।

উল্লেখ্য, পবিত্র মাহে রমজান উপলক্ষে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল রবিবার নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে বিভিন্ন এতিমখানার ৫'শত ছাত্রদের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও জনদূর্ভোগের কথা চিন্তা করে নিসচা'র ধারাবাহিক সড়ক শৃঙ্খলা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন