কারাগারে নির্যাতনেই খালেদা জিয়ার শারীরিক এই অসুস্থতা : মঈন খান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

কারাগারে নির্যাতনেই খালেদা জিয়ার শারীরিক এই অসুস্থতা : মঈন খান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১/০৩/২০২৪ ০৫:৫১:১৯ পূর্বাহ্ন

কারাগারে নির্যাতনেই খালেদা জিয়ার শারীরিক এই অসুস্থতা : মঈন খান


বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে পরিণতি হয়েছে, সেটা জেলের ভেতরে তার ওপর যে অমানুষিক নির্যাতন করা হয়েছিল তারই কারণে। কারাগারে নির্যাতনেই বিএনপি চেয়ারপারসনের শারীরিক এই অসুস্থতা।

রোববার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরায় সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফার বাসায় তার খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, আজকে দেশের মানুষকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে। কেন সরকারের সমালোচনা করলে জেলে যেতে হয়। সরকারের সমালোচনা বিরোধী দলের কর্তব্য ও দায়িত্ব। এই অধিকার তো আমাদের সংবিধান  দিয়েছে। সুতরাং দেশের যে পরিণতি হয়েছে তা  দুঃখজনক ও লজ্জাজনক। 

তিনি বলেন, সরকার ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চায়। এখানে যেন সরকারের বিরুদ্ধে কেউ মুখ না খোলে।

বিএনপি নেতাকর্মীদের জেলের ভেতরের নির্যাতন করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এটা কী ধরনের সরকার? বাংলাদেশ কি এই কারণে সৃষ্টি হয়েছিল? কোথায় গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, ভোটের অধিকার, সুস্বাস্থ্য ও শিক্ষার অধিকার? সেই উত্তর আজকে সরকারকে দিতে হবে।

সাবেক এই মন্ত্রী বলেন, জনগণকে ভয়ভীতি দেখিয়ে, জুলুম-অত্যাচার এবং লগি-বৈঠার রাজনীতি বিএনপি করে না। আমরা মানুষকে সেবা করার জন্য রাজনীতি করি। একদিন না একদিন এই সরকারকে বিদায় নিতেই হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন