কুলাউড়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

কুলাউড়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৪/২০২৪ ০৭:১৭:০৮ পূর্বাহ্ন

কুলাউড়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু


মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মির্জা বেগম (৬২) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঝিলেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মির্জা বেগম ওই গ্রামের মৃত ইউছুব আলীর স্ত্রী।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দুপুর ২টার দিকে রাজাপুর বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা রবিরবাজার আসছিলো।

পথে ঝিলেরপাড় নামক এলাকায় মির্জা বেগম সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মোহাম্মদ আলী আরও জানান, ঘটনার পর চালক পালিয়ে গেলেও সিএনজি আটক করা হয়েছে। নিহতের স্বজনরা লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদন করেছেন।

এমকে



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন