ধর্ষণ মামলায় হেফাজত নেতা মামুনুল হকের জামিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

ধর্ষণ মামলায় হেফাজত নেতা মামুনুল হকের জামিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৪/২০২৪ ০৮:১২:৫৪ পূর্বাহ্ন

ধর্ষণ মামলায় হেফাজত নেতা মামুনুল হকের জামিন

ছবি: সংগৃহীত


ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এই জামিন মঞ্জুর করেন। তবে এদিন মামুনুল হককে আদালতে উপস্থিত করা হয়নি।

আসামিপক্ষের আইনজীবী একেএম ওমর ফারুক নয়নসহ অন্যান্য আইনজীবীরা মামুনুল হকের জামিনের পক্ষে শুনানি করলে আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

আইনজীবী একেএম ওমর ফারুক নয়ন বলেন, জামিন চেয়ে আমরা বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপন করেছি। মেডিকেল বোর্ডের রিপোর্ট তুলে ধরেছি। রিপোর্টে বাদী বলেছেন, তিনি স্বেচ্ছায় মামুনুল হকের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। মামুনুল হকের সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক চলমান থাকার কথাও তিনি উল্লেখ করেন। সেই সঙ্গে বাদীর ছেলে আদালতে সাক্ষ্য দিয়েছেন যে, তার মায়ের সঙ্গে মামুনুল হকের বিয়ে হয়েছে। আদালত সবকিছু বিবেচনায় নিয়ে জামিন মঞ্জুর করেছেন।

অন্যদিকে বিবাদীপক্ষের বিরুদ্ধে মামলার বিচারকাজ বিলম্বিত করার চেষ্টার অভিযোগ এনেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ। তিনি বলেন, আসামিপক্ষ মামলাটির বিচার কার্যক্রম বিলম্বিত করার জন্য বারবার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করছে। এই পর্যন্ত তারা তিন দিন জেরা করেছেন। এরপরও আরও এক দিন সময় চেয়েছেন। তারা জানেন যে রায় তাদের বিপক্ষে যাবে, তাই এই কৌশলের আশ্রয় নিয়েছে। এ পর্যন্ত যারা সাক্ষ্য দিয়েছেন সকলেই মামুনুল এই ধর্ষণকাজের সঙ্গে সম্পৃক্ত তা বলেছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন মামুনুল হক। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাকে ঘেরাও করে। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন ওই নারী। তবে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন