কিশোরগঞ্জের নিখোঁজ ফাহাদকে মায়ের বুকে পৌঁছে দিলো ছাতক পুলিশ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

কিশোরগঞ্জের নিখোঁজ ফাহাদকে মায়ের বুকে পৌঁছে দিলো ছাতক পুলিশ

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৪/২০২৪ ১২:৩৭:১০ অপরাহ্ন

কিশোরগঞ্জের নিখোঁজ ফাহাদকে মায়ের বুকে পৌঁছে দিলো ছাতক পুলিশ

ছবি : নিজস্ব


কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার গোয়ালিয়াপাড়া- চান্দপুরের নিজ বাড়ি থেকে মোঃ ফাহাদ মিয়া নামের এক কিশোর নিখোঁজ হয়। ঈদের দিন ১১ এপ্রিল সে নিখোঁজ হয়েছে বলে পরিবারিক সুত্র থেকে জানা যায়। সে গোয়ালি পাড়া-চান্দপুর গ্রামের মোঃ সবুজ মিয়ার পুত্র।

এদিকে ১২ এপ্রিল সকাল ১১ টায় ছাতক পৌর শহরের  আকিজ বাজার সংলগ্ন ব্রিজের নীচে ওই কিশোর মোঃ ফাহাদ মিয়াকে (ভিকটিম) পাওয়া যায়। সে তার নাম পরিচয় কিছু বলতে পারেনি। স্থানীয়রা তাকে পৌরসভার গণক্ষাই গ্রামের রফিক মিয়ার জিম্মায় রাখেন।

তার ছবি সহ একটি ছেলে পাওয়া গিয়েছে এই ধরনের সংবাদ ফেইসবুক আইডিতে প্রকাশিত হলে ছবি দেখে  ফাহাদ মিয়ার পরিবারের পক্ষ থেকে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়।

মোঃ ফাহাদ মিয়ার খোঁজে অদ্য সোমবার (১৫ এপ্রিল) ছাতকে চলে আসেন তার পিতা মোঃ সবুজ মিয়া,মাতা মোছাঃ মুন্না আক্তার ও তার স্বজনরা। পরে তাকে ছাতক থানায় নিয়ে যাওয়া হয় এবং থানার মাধ্যমে স্বজনদের কাছে তাকে হস্থান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন  ছাতক থানার এ এস আই ওসমান গনি।

এম সি



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক