জগন্নাথপুরে লাখ টাকার মাদকসহ তৃতীয় লিঙ্গের একজন গ্রেপ্তার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

জগন্নাথপুরে লাখ টাকার মাদকসহ তৃতীয় লিঙ্গের একজন গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৪/২০২৪ ০৯:২৫:২০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে লাখ টাকার মাদকসহ তৃতীয় লিঙ্গের একজন গ্রেপ্তার

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে এক লাখ ১০ হাজার টাকার মাদকসহ রেজমান ওরফে তানিশা (২০) নামের তৃতীয় লিঙ্গের একজন কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গববার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তানিশা মৌলভীবাজারের রাজনগর উপজেলার শাহাপুর গ্রামের মৃত আব্দুল মালিক সন্তান।সে দীর্ঘ দিন ধরে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের লহরী গ্রামে বসবাস করছিল।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সজীব মিয়া জানান, সোমবার রাত ৮ টার দিকে লহরী গ্রামে মাদক বিক্রির গোপন সংবাদে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী তানিশাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে তানিশার তথ্যমতে তার ঘর থেকে ৩২০ পিস  ইয়াবা ট্যাবলট, ৭০০ গ্রাম গাঁজা ও ৭ বোতল মদ জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় এক লাখ ১০ হাজার টাকা।

জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  সুশংকর পাল বলেন, পুলিশ বাদী হয়ে মাদক আইনে গ্রেপ্তারকৃত ও পলাতক ব্যক্তির নামে  মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক