তাহিরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

তাহিরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৪/২০২৪ ০২:০৬:৫০ পূর্বাহ্ন

তাহিরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে তাহিরপুর  উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় "ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা" শীর্ষক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আলমগীর খোকন, সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তারা, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সদস্য লুৎফুর রহমান লাকশাব,আব্দুল হাই কালাচান, মিজানুর রহমান, আজিজুল হক, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন দ্বীপক, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশরাফুজ্জামান ইমন,সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ প্রমুখ। 

মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন বলেন, সঠিক নেতৃত্ব সঠিক পরিকল্পনা থাকায় অতি অল্প সময়ে বিশ্ব দানবদের পরাজিত করে লাল সবুজের পতাকা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সফল হয়েছেন।যুদ্ধবিধ্বস্ত দেশে সরকার গঠন করে বিশ্বে বিরল দৃষ্টান্ত দেখিয়েছেন জাতীয় চার নেতা। আমরা শ্রদ্ধাভরে ওইসব বীরদের স্বরন করছি।

স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক মুজিবনগর সরকারের কর্মকাণ্ড ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক