দিরাইয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

দিরাইয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৪/২০২৪ ০৬:০৮:৩৯ পূর্বাহ্ন

দিরাইয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) দিরাই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ মোনাজাত ও প্রার্থনা হয়।

বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবসের পটভূমি ও তাৎপর্যের উপর ভিত্তি করে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাবরা হ্যামলিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান প্রমুখ।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক